বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে ঝড়ে গাছের নিচে চাপা পড়ে ১জন নিহত

পাঁচবিবিতে ঝড়ে গাছের নিচে চাপা পড়ে ১জন নিহত

‎দবিরুল ইসলাম , পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
‎জয়পুরহাটের পাঁচবিবিতে ঝড়ে ভেঙ্গে পড়া আম গাছের নিচে চাপা পড়ে সজল মিয়া (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
‎বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক আটাপুর ইউনিয়নের আটাপুর গ্রামের লাল মিয়ার পুত্র।
‎প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯ টার সময় ঝড় ও বৃষ্টি শুরু হলে উচাই বাজারের আটাপুর রাস্তার মোড়ে টিনে ছাপড়ার নিচে থাকা ভ্যানে সজল সহ কয়েকজন আশ্রয় নেন। এসময় তীব্র ঝড়ে রাস্তার পাশের স্কুলের একটি বিশাল আমগাছ ঐ টিনের ছাপড়ার উপর ভেঙ্গে পড়লে বাকীরা লাফিয়ে বের হলেও সজল মিয়া গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হোন।
‎পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments