
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০ টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গনের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু,উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল,খামার ব্যবস্থাপক কর্মকর্তা প্রফুল্ল চন্দ্র রায়, জিআরডিএম এন জিও প্রতিনিধি বায়োজিত, আর আর পি প্রতিনিধি ডাঃ জনাব আলী,রতনপুর গ্রামের সফল মৎস্য চাষী মোজাহার আলী ও নওদা গ্রামের শফিকুর রহমান জুয়েল ডিপ্রমুখ।
শেষে সফল ৬ জন মৎস্য ও পোনা চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

