বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে ছাত্রলীগের কর্মীদের ইফতার বিতরণ

পাঁচবিবিতে ছাত্রলীগের কর্মীদের ইফতার বিতরণ

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাদ্দাম হোসেনের নির্দেশে পাঁচবিবি রেলওয়ে স্টেশন এলাকায় রোজাদারদের মাঝে ইফতার ও পানির বোতল বিতরণ করেন ছাত্রলীগ কর্মিরা। শনিবার ইফতারের আগে ছাত্রলীগ কর্মিরা দলবেঁধে ট্রেনযাত্রী স্টেশনের দোকানদার ভ্যান-রিক্সাসার চালক ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন তারা। ছাত্রলীগ কর্মি মুগ্ধ রকি ও আহাদের নেতৃত্বে দলবেঁধে ছাত্রলীগ কর্মিরা রোজারদের হাতে ইফতার তুলে দেন।

এসব ছাত্রলীগ কর্মিরা উপজেলা, পৌর বা কলেজ কমিটির সদস্য না হলেও দলীয় অনুষ্ঠানে তাদের উপস্থিতি সরব থাকে। এসব ছাত্রলীগ কর্মিরা জয়পুরহাট-১ আসনের এমপি সামছুল আলম দুদু ও উপজেলা আ,লীগের সম্পাদক জিহাদ মন্ডলের অনুসারি বলে জানা যায়।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments