বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

পাঁচবিবিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

‎দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

‎জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের পূর্ব কৃষ্ণপুর গ্রামের মোঃ ওহাব হোসেনের কন্যা মোছাঃ ফারজানা বেগম (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

‎নিহত পরিবার জানায়,৫ বছর পূর্বে পাঁচবিবি উপজেলার কামদিয়া গ্রামের সালাম হোসেনের সঙ্গে বিয়ে হয় ফারজানার ।

‎আজ মঙ্গলবার সকালে তিনি তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি পূর্ব কৃষ্ণপুর গ্রামে বেড়াতে এসেছিলেন। দুপুরে পারিবারিক কলহের জেরে রাগের বশীভূত হয়ে আত্মহননের পথ বেছে নেন বলে জানিয়েছেন গ্রামবাসী।

‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাটির কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানায়।হঠাৎ এই মৃত্যুতে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে আসে।

‎

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments