বাড়িবাংলাদেশেরাজশাহী বিভাগ‎পাঁচবিবিতে খরচ কম ও লাভ বেশি হওয়ায় বৃদ্ধি পেয়েছে হলুদের চাষ

‎পাঁচবিবিতে খরচ কম ও লাভ বেশি হওয়ায় বৃদ্ধি পেয়েছে হলুদের চাষ

দবিরুল ইসলাম ,পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধিঃ
সবধরনের তরকারি রান্নার মসলা হিসাবে ব্যবহার হয় হলুদ। রান্নাঘর ছাড়াও মসলা অনেক ধরনের প্রসাধনী তৈরি ও রং শিল্পর কাঁচামাল হিসাবে হলুদ ব্যবহার হয়। নানান কাজে ব্যবহৃত হওয়ায় হলুদ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সর্বত্রই কৃষকরা এর চাষাবাদ করছে। খরচ কম লাভ বেশি হওয়ায় উপজেলার কৃষকরা উচ্চফলনশীল মরিচবাটি, বোল্ডার ও গাঙ্গনি সহ অনেক জাতের হলুদ চাষ করছে। পাবনা, কুষ্টিয়া, টাঙ্গাইল, রাজশাহী, নওগাঁ, রাজবাড়ী, ময়মনসিংহ ও নীলফামারী এসব জেলায় মুলত হলুদ চাষ ব্যাপক হলেও বর্তমানে এ উপজেলাতেও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
‎
‎উপজেলার সীমান্তবর্তী কড়িয়া গ্রামের চাষী নওশাদ মন্ডল বলেন, এ বছর ১’বিঘা জমিতে মরিচবাটি হলুদ চাষ করেছি। অন্য ফসলের তুলনায় হলুদ চাষে খরচ কম ও রোগবালাই কম। এছাড়া শ্রমিক খরচ কম, রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করতে হয় না । এ কারনে এবার লাভ ভালো হয়েছে। স্থানীয় পাইকার শহিদুল ইসলাম বলেন, কৃষকের নিকট থেকে হলুদ কিনে দেশের বিভিন্ন আড়তে পৌঁছে দেই।
‎
‎উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন বলেন, এ বছর উপজেলার ১০৫’হে: জমিতে হলুদ চাষ হয়েছে। হলুদের জমিতে সাথী ফসল হিসেবে বিভিন্ন ফসল চাষ করা যায়। হলুদে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন বি-৬, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, ক্যালসিয়াম, লৌহ ও ক্যারোটিন। এতে বিদ্যমান কারকিউমিন রাসায়নিক উপাদানটি স্বতন্ত্র রং ও গন্ধ দেয় এবং রোগ প্রতিরোধ করে বলেও জানান তিনি।
‎
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments