বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেফতার-২

পাঁচবিবিতে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেফতার-২

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকায় র‌্যাব- ৫ এর বিশেষ অভিযানে কষ্টি পাথরের মূল্যবান বিষ্ণুমূর্তি  উদ্ধার করা হয়েছে। অভিযানে জড়িত থাকার অভিযোগে ২জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
আজ সোমবার দুপুরে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটক ব্যক্তিরা হলেন,জয়পুরহাট সদর উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত সায়েদ আলী মন্ডলের পুত্র বাবুল হোসেন (৬৯) ও পাঁচবিবি উপজেলার দানেজপুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মোরছালিন সরকার (২৩)। এর আগে গতকাল রবিবার সন্ধায় উপজেলার দানেজপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা রবিবার দুপুরে উপজেলার  দানেজপুর এলাকায় অভিযান চালিয়ে মূল্যবান কালো পাথরের বিষ্ণু (কষ্টিপাথর) মূর্তি উদ্ধার করে। আটক ব্যক্তিদ্বয় কালো পাথরের বিষ্ণু (কষ্টিপাথর) মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো বলে জানান। আটককৃতদের মামলার মাধ্যমে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments