
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মদিনা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ইছালে ছওয়ার ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে মদিনা জামে মসজিদ সংলগ্ন ভোকেশনাল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে মাহফিল অঙ্গন।
মাহফিলে সভাপতিত্ব করেন মাহফিল কমিটির সভাপতি মোঃ মামুনুর রশিদ মন্ডল।
প্রভাষক সামছুল হুদা মন্ডল দুলালের সঞ্চালনায়
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেয়র পদপ্রার্থী মোঃ শামীম হোসেন মন্ডল। বক্তব্য শেষে প্রধান অতিথি এই ওয়াজ মাহফিলে তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন মাহফিল কমিটির সভাপতির হাতে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেব মো. মনছুর রহমান মন্ডল, বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. তাইজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ মাওলানা শেখ আবু ইউসুফ। এছাড়া দ্বিতীয় বক্তা ছিলেন,মাওলানা আব্দুল ওয়াদুদ বিন শরিফ ও তৃতীয় বক্তা ছিলেন,হাফেজ মাওলানা মাহফুজুর রহমান।
বক্তারা কুরআন-সুন্নাহর আলোকে ইছালে ছওয়ারের গুরুত্ব, নৈতিকতা ও সমাজ সংস্কারে ইসলামের ভূমিকা তুলে ধরেন এবং তাতে জীবন আদর্শ বাস্তবায়নে সকল মুসল্লিদের আহ্বান জানান।

