বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে ওয়াজ মাহফিলে অর্ধ লক্ষাধিক টাকা দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেন

পাঁচবিবিতে ওয়াজ মাহফিলে অর্ধ লক্ষাধিক টাকা দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেন

‎‎দবিরুল ইসলাম , পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার খাসবাগুড়ী ফকিরপাড়া মসজিদের উন্নয়নকল্পে ঐতিহাসিক তাফসিরুল কোরআন, ইছালে
ছওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎৪ই অক্টোবর শনিবার দিবাগত রাতে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন হাফেজ কারী মাওঃ মোঃ গোলাম বাগদাদ চিশতী। সহ-সভাপতি মাহমুদুল হাসান রাসেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও মসজিদের উন্নয়নকল্পে নগদ ৫০ হাজার ও ওয়াজ মাহফিলে ১৫ হাজার মোট ৬৫ হাজার টাকা কমিটির সভাপতি ও সেক্রেটারি হাতে তুলে দেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।
‎কোরআন ও হাদিস থেকে ওয়াজ ফরমান সিরাজগঞ্জ থেকে আগত প্রধান মোফাচ্ছের হযরত মাওলানা হেদায়েতুল্লাহ্ নূরী । দ্বিতীয় বক্তা ছিলেন, হাফেজ কারী মাওলানা আরিফুল ইসলাম জয়পুরী। বিশেষ আলোচক ছিলেন হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার খতিব মোঃ আব্দুল কুদ্দুস। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে এ মাহফিল। কোরআন ও হাদীসের এ মাহফিলে উপস্থিত হয়ে দোজাহানের অশেষ সওয়াব হাসিল করেন এলাকার অগণিত ধর্মপ্রাণ মুসল্লিগণ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments