
দবিরুল ইসলাম ,পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার আটাপুর ইউনিয়নের শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উচাই জেরকা এস সি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীণ বরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে ।
আজ রবিবার বেলা ১১ টায় উক্ত বিদ্যালয়ের আয়োজনে প্রথম পর্বে বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ঘোড়াঘাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সামছুল হুদা মন্ডল দুলাল।
স্বাগত বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই সরকার।
সহকারি শিক্ষক মেহেদী হাসানের সঞ্চালনায় নবীনদের উদ্দেশ্যে অভিনন্দন পত্র পাঠ করে, বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র নয়ন ইসলাম ও মানপত্র পাঠ করে ষষ্ঠ শ্রেণির ছাত্রী চৌধুরী আতিফা ইবনাথ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আটাপুর ইউনিয়নের জনপ্রিয় সুযোগ্য চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উচাই বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ নওশাদ আলী, ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আমিন, প্রাক্তন ছাত্র উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুর রহমান তপন, সিনিয়র শিক্ষক শফির উদ্দিন আকন্দ,সাবেক শিক্ষক মোফাজ্জল হোসেন ও দাতা পরিবারের সদস্য বিনয় সিং প্রমুখ।
শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দাতা পরিবারের সদস্যদের মাঝে উপহার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।
পরে দ্বিতীয় পর্বে দুপুর ২টায় শিক্ষক ফরহাদ আলম জুয়েলের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

