বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক বনভোজন

পাঁচবিবিতে ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক বনভোজন

দবিরুল ইসলাম ,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে জমকালো আয়োজনে উপজেলা ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক বনভোজন-২০২৬ আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

‎১৭ই জানুয়ারি শনিবার দিনব্যাপী এই বনভোজন উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই গ্রামের ঐতিহাসিক পাথরঘাটা মাজার প্রাঙ্গনে আয়োজন করা হয়।

‎উপজেলা ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শ্রী সুকুমার ঘোষ।

‎সমিতির সাধারণ সম্পাদক রবিউল মাসুদ রুবেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা মো:তাইজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাখি সুইটমিটের মালিক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী,সমিতির সহ-সভাপতি আল মাহমুদ রাজিব,সহ সাধারণ সম্পাদক নুর আলম বাবু ও সাংগঠনিক সম্পাদক রাজীব মন্ডল প্রমুখ। এ বনভোজনে বিভিন্ন ইলেকট্রিক ব্যবসায়ী, কেবল কোম্পানির প্রতিনিধিগণ সহ প্রায় দুই শতাধিক ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎শেষে ব্যবসায়ী বৃন্দদের মাঝে জমকালো আয়োজনে লটারির মাধ্যমে প্রথম পুরস্কার ৩২ ইঞ্চি স্মার্ট কালার এলইডি টিভি সহ প্রায় ৫১ টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments