
গোপালগঞ্জ প্রতিনিধিঃ মোঃ ইকবাল মিয়া।
মানুষের দ্বারে দ্বারে গিয়ে গোলাপফুল প্রতীকে ভোট প্রার্থনা করছেন গোপালগঞ্জ ২ আসন থেকে বাংলাদেশ জাকের পার্টি মনোনীত প্রার্থী এ্যাড.মাহমুদ হাসান।
নৌকার ঘাঁটি খ্যাত গোপালগঞ্জ ২ আসন দখলে মরিয়া বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরী ছাহেবের দল বাংলাদেশ জাকের পার্টি।।
মানুষের দ্বারে দ্বারে গিয়ে গোলাপফুল প্রতীকে ভোট প্রার্থনা করছেন জাকের পার্টি থেকে মনোনয়ন প্রাপ্ত এ্যাড. মাহমুদ হাসান।
সরজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই গোপালগঞ্জ ২ আসনের পৌরসভার বেশ কয়েকটি মহল্লা, নিচুপাড়া, আমেনা স্কুল, কমিশনার রোড হয়ে মোহাম্মদপাড়া বাগচি বাড়ি মোড় হয়ে পাচুরিয়া নিউ মার্কেট পর্যন্ত কয়েক শত নেতাকর্মী নিয়ে লিফলেট বিতরন করছেন তিনি। এ সময় ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে গোলাপ ফুল প্রতীকে ভোট প্রার্থনা করেন তারা।
এ সময় তারা বলেন দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনর্গঠনের জন্য বাংলাদেশ জাকির পার্টির সাথে থাকা দেশের সকল নাগরিকের দায়িত্ব। জাকের পার্টি ক্ষমতায় গেলে, দেশে কোন অন্যায় থাকবে না। মানুষ মানুষকে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করতে পারবে না বলেও কথা দেন এই প্রার্থী।
উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, দেশের এই সংকটাপন্ন অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় জাকের পার্টি মনোনীত গোলাপ ফুল প্রতিকের এ্যাড. মাহমুদ হাসানকে বিজয়ী করার লক্ষ্যে সবাই একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ২ আসনের জনগণকে সাথে নিয়ে জাকের পার্টি ঘোষিত নির্বাচনী ইশতেহার জনগণের মাঝে তুলে ধরে গোলাপ ফুল মার্কার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছি বলেও উপস্থিত সাংবাদিকদের জানান এ্যাড. মাহমুদ হাসান।

