বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনিরাপদ খাদ্য তৈরিতে ভার্মি কম্পোস্ট ও বালাইনাশক তৈরি ব্যবহার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

নিরাপদ খাদ্য তৈরিতে ভার্মি কম্পোস্ট ও বালাইনাশক তৈরি ব্যবহার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

শেখ শহীদ আহমেদ। ঘিওর(মানিকগঞ্জ) প্রতিনিধি :
গতকাল শনিবার উপজেলার হাটি পাড়া ইউনিয়নের বুরুন্ডি গ্রামে দিনব্যাপী  কৃষক পর্যায়ে নিরাপদ খাদ্য তৈরিতে বাড়িতে বাড়িতে ভার্মি কম্পোস্ট ও বালাইনাশক তৈরি ও ব্যবহারের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের  আয়োজন করেন কৃষি উন্নয়ন  বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বারসিক।  শতবাড়ি উন্নয়নে তথ্য আদান প্রদান এবং ব্যবহারিক হাতে-কলমে প্রশিক্ষণ দেন  অভিজ্ঞ ও যুব কৃষি উদ্যোক্তা শহীদুল ইসলাম ও কৃষি গবেষক গোসাই দাস রায়। ভার্মি কম্পোষ্ট তৈরী ও ব্যবহার; নিমপাতা, ভান্ডিপাতা, মেহগনি পাতা দিয়ে বালাইনাশক তৈরী; আকন্দপাতা, রসুন, মরিচ দিয়ে বালাইনাশক তৈরী ও ব্যবহার প্রশিক্ষণ করান। শতাধিক নারী পুরুষ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।  নিরাপদ খাদ্য তৈরীতে বাড়িতে বাড়িতে ভার্মিকম্পোষ্ট ও বালাইনাশক তৈরী ব্যবহারে প্রশিক্ষণ কর্মশালা আয়োজক বারসিকের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় লোকজন  ।এ সময় উপস্থিত ছিলেন  বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, মুকতার হোসেন, গাজী শাহাদত হোসেন বাদল  সত্যরঞ্জন সাহা ও বারসিক ঘিওর আঞ্চলিক কর্মকর্তা সুবীর সরকার। সুবীর সরকার বলেন কৃষি বিষয়ক বিভিন্ন উন্নয়নমূলক  কর্মশালা অঞ্চলে চলমান থাকবে
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments