বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনারায়ণগঞ্জে -৪ আসনে এনসিপির প্রার্থী আল-আমিন নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি

নারায়ণগঞ্জে -৪ আসনে এনসিপির প্রার্থী আল-আমিন নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি

ফাহিম হোসেন (নারায়ণগঞ্জ বিশেষ প্রতিনিধি) 

নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নিরাপত্তা শঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ফতুল্লা মডেল থানায় জিডি রেকর্ড করা হয় বলে জানান এ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।

এর আগে বুধবার সন্ধ্যায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বাঁশমুলি এলাকায় এনসিপির এ প্রার্থীর উপর হামলার চেষ্টা চালানো হয়।

এই ঘটনার পর নিরাপত্তা চেয়ে থানা করা জিডিতে আল আমিন লিখেছেন, তাকে অজ্ঞাত নম্বর থেকে কল দিয়ে প্রাণ-নাশের হুমকি দিয়েছেন এক ব্যক্তি। গালাগালিও করা হয়েছে তাকে। এছাড়া, তার সংগঠনের নেতা-কর্মীদেরও বিভিন্ন নম্বর থেকে হুমকি দেয়া হচ্ছে।

এতে এ সংসদ সদস্য প্রার্থী নিজে এবং তার পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছেন বলেও জানান আব্দুল্লাহ আল আমিন।

এদিকে, বুধবার সন্ধ্যায় আল আমিনের উপর হামলার চেষ্টাকারী দুই ব্যক্তিকে আটকের কথা জানিয়েছে র‌্যাব ও পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments