বাড়িবাংলাদেশেখুলনা বিভাগনানা আয়োজনে চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাঠকপ্রিয় "দৈনিক কালবেলা"র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

নানা আয়োজনে চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাঠকপ্রিয় “দৈনিক কালবেলা”র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা (হেলাল উদ্দীন):

বৃহঃবার (১৭ অক্টোবর) বেলা ২টায় উপজেলা শহরে বর্ণাঢ্য র‌্যালি শেষে প্রেসক্লাব মিলানায়তনে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক কালবেলার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি শাহ জালাল বাবুর সভাপতিত্বে দামুড়হুদা প্রেস ক্লাবে প্রতিষ্ঠিবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, আমন্ত্রিত অতিথি সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক কালবেলা গত ২ বছরে সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের মন জয় করতে সক্ষম হয়েছে। নতুন বাংলাদেশ সুন্দর ভাবে গড়তে কালবেলার বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুসন্ধানী প্রতিবেদনপ্রকাশ করে প্রথম সারির গণমাধ্যেম হিসাবে অগ্রণী ভূমিকা পালন করবে। ডিজিটাল প্ল্যাটফর্মে তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ সচিত্র সংবাদ পরিবেশন করে মিডিয়া অঙ্গনে র্শীষে অবস্থান করছে। নির্ভীক ও বস্তুনিষ্ঠ যুগোপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে তাদের এই অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে দৈনিক কালবেলা আরও একধাপ অগ্রসর হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments