বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগনাইক্ষ্যংছড়িতে গভীর শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

নাইক্ষ্যংছড়িতে গভীর শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

জিয়াউল হক আনছারী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)বিশেষ প্রতিনিধি
জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে নাইক্ষ্যংছড়ি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। এ ছাড়াও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহবুব ইলাহীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও স্মরণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments