বাড়িরাজশাহী বিভাগনাটোর জেলানলডাঙ্গায় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও র‍্যালী...

নলডাঙ্গায় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও র‍্যালী অনুষ্ঠিত

জামাল উদ্দিন ,নলডাংগা(নাটোর)নিজস্ব প্রতিনিধিঃ
নাটোরে নলডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া পালিত হয়েছে।
১০ মার্চ  মঙ্গলবার নলডাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্দোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্ত্বরেএই আয়োজনে করা হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য হলো-দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধি, র‍্যালি, এবং দুর্যোগ মোকাবিলায় মহড়া আয়োজনের মাধ্যমে দিনটি পালিত হয়েছে। 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল এমরান খাঁন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আশিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সানা উল্লাহ, সমাজসেবা অফিসার সুমন সরকার, 
ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মোঃ গোলাম মোস্তফা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জহুরুল ইসলামসহ প্রমুখ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments