বাড়িবাংলাদেশেঢাকা বিভাগ নরসিংদীর পলাশে হোটেল ও বেকারির মালিকে জরিমানা

 নরসিংদীর পলাশে হোটেল ও বেকারির মালিকে জরিমানা

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর পলাশে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে  পলাশ উপজেলা প্রশাসন এক হোটেল ও স্হানীয়  এক বেকারিকে জরিমানা করেছে ।  বুধবার (২৫ জুন) বিকেলে  উপজেলার ঘোড়াশাল স্টেশন ও পোস্ট অফিস সড়কে এলাকায়  পলাশ উপজেলা নির্বাহী অফিসার  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. আবু বক্কর সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন ।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও বিএসটিআই এর অনুমোদন না থাকায় ভাই ভাই হোটেল ও তিতাস ফুড বেকারিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই এর সহকারী পরিচালক নভেরা বিমতে নুর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু বক্কর সিদ্দিকী গনমাধ্যম কে  জানান, ব্যবসায়ীরা  আইন মেনে স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments