বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনরসিংদীতে উপজেলা নির্বাচনী প্রচারনায় বাকিরের  আনারস মার্কা এগিয়ে

নরসিংদীতে উপজেলা নির্বাচনী প্রচারনায় বাকিরের  আনারস মার্কা এগিয়ে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ৮ মে নরসিংদী সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।  নরসিংদীর সদর  উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারনায় আলহাজ্ব আব্দুল  বাকিরের  আনরস প্রতীক প্রচারনায় এগিয়ে রয়েছেন ।

আজ পাঁচদোনা ইউনিয়নের  পাঁচদোনা, ভাটপাড়া সকাল থেকে রাত পর্যন্ত চলছে নির্বাচনী প্রচারনা চালিয়ে  যাচ্ছেন। বিভিন্ন বাজার,  হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান সহ উপজেলার সবএ চলছে আনারস প্রতীকের প্রচারনা।

পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.মাসুম বিল্লাহ নেতৃত্বে এক বাঁক তরুন প্রজন্মের সমর্থক  উপজেলা চষে বেড়াচ্ছেন। নেতা কর্মীরা বাকিরে আনারস মার্কার জয় নিশ্চিত হবে  বলছেন ।

ছাএলীগে নেতা পুষ্প জানান, মো. মাসুম বিল্লাহ যাকে সমর্থন করেন তার বিজয়

নিশ্চিত হয় । মো. মাসুম বিল্লাহ প্রতিটি ঘরে ঘরে গিয়ে নির্বাচনী প্রচারনা করে থাকেন। মাসুম বিল্লাহ সমর্থন করা প্রার্থী বাকিরের  জন্য দিন রাএি নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

মো.বাকির দীর্ঘদিন ধরে শীলমান্দী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন । তিনি উপজেলার মানুষের সুখে দুঃখে  সব সময় মানুষের পাশে থাকেন ।

শিক্ষক আনোয়ার হোসেন জানান, প্রথম  ভোটার, তরুন ভোটর ও প্রবীণ ভোটারদের  বাকিরে আনারস মার্কায় ভোট দিবেন বলে আশা করা যায়। অনেক দিন পর সদর উপজেলায় একজন ভালো মানুষ চেয়ারম্যান  হবেন বলে জনগন আশা করছেন।

আনারস প্রতীক নিয়ে মাঠে নেমেছেন ছাএলীগ, যুবলীগ, কৃষকলীগ ও আওয়ামীলীগের নেতা কর্মীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments