
” কাজী স্বাধীন ” নিজস্ব প্রতিনিধি নওগাঁ :-
নওগাঁ জেলা প্রানিসম্পদ অফিসে নায্যমুল্যে ডিম, দুধ ও মাংসের দোকানের উদ্বোধন করা হয়েছে। ০২ মার্চ,রবিবার শহরের তাজের মোড় সংলগ্ন উক্ত অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহতি কার্যক্রমের উদ্বোধন করলেন নওগাঁর জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোঃ শাফিউল আযম বিপি, নওগাঁ জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমান,নওগাঁ সদর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আমিনুল ইসলাম, এলডিপি প্রকল্পের সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল আউয়াল। এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ষ্টেক হোল্ডার, নানা পেশাজীবির মানুষসহ অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, রোযার মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম বেড়ে যায়। তাছাড়া একশ্রেনির ব্যবসায়ীরা অধিক মুনাফার জন্যে সিন্ডিকেট গড়ে তোলে। এই জন্য সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে সুলভ বা নায্যমুল্যে বিভিন্ন পন্য বিপননের উদ্যোগ গ্রহণ করেছে। জেলা প্রানিসম্পদ কর্মকর্তা বলেন, রমজান মাসে সকল শ্রেণীর মানুষের খরচ বৃদ্ধি পায়। ইফতারী করচ হয়। আমিষের চাহিদা মিটাতে দুধ,ডিম ও মাংসের প্রয়োজন হয়। তাই বতর্মান সরকারের প্রানিসম্পদ বিভাগ নায্যমুল্যে বিগত বছরের ন্যায় এরুপ কর্মসূচি বাস্তবায়ন করছে।
জানা গেছে, ডিম প্রতি হালি চল্লিশ টাকা, দুধ প্রতি লিটার সত্তর টাকা, গরুর মাংস প্রতি কেজি ছয়শত বিশ টাকা করে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত বিক্রয় সেবা অব্যাহত থাকবে। তাছাড়াও এখান থেকে আপনারা তাজা দুধ,ডিম, মাংস পেয়ে থাকবেন।

