বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁয় বিজিবির হাতে ফেনসিডিল এর বড় চালান আটক

নওগাঁয় বিজিবির হাতে ফেনসিডিল এর বড় চালান আটক

” কাজী স্বাধীন ” নিজস্ব প্রতিনিধি নাওগাঁ:-
পত্নীতলায় বিজিবির অভিযানে নওগাঁ সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) রাত ৮ টার পরে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ শীতলমাঠ বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুল খালেকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৫৪/৩-এস হতে আনুমানিক ১.৫ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে তেপুকুরিয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৭৪ বোতল ভারতীয় ফেন্সিডিল  উদ্ধার করেছে।
উল্লেখ্য, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের বেলায় অন্ধকারের কারণে বর্ণিত মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।
পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অধিনায়ক  লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন,  নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু,মাদক পাচার,অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে তিনি আরো বলেন দেশের মধ্যে কোন রকম মাদক ও চোরা কারবারীদের প্রবেশ করতে দেয়া হবে না । আমরা বর্ডারে সর্বাত্মক টহল জোরদার করেছি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments