
” কাজী স্বাধীন ” নিজস্ব প্রতিনিধি নওগাঁ:-
নওগাঁ শহরের ঘোষপাড়ায় ১৮ এপ্রিল (শুক্রবার) বিকাল ৪ টার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ” শীর্ষক এক বাধিত সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সদস্য, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাসুদ হাসান তুহিন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার সাইফুল ইসলাম সাজুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (অব.) ব্যবস্থাপক আলহাজ্ব মো. ইসমাইল হোসেন ।
প্রধান আলোচক মাসুদ হাসান তুহিন বলেন, “৫৪ বছর আগে আমরা পেয়েছিলাম একটি মানচিত্র, একটি স্বাধীন পতাকা, একটি জাতীয় সংগীত। অথচ আজও আমরা সেই স্বাধীনতার পূর্ণ স্বাদ পাইনি। রাজনৈতিক ও সামাজিকভাবে মানুষ আজও বঞ্চিত । আমরা যারা জনগণের প্রতিনিধি হওয়ার কথা, অনেক সময় তারাই পরিণত হই নির্যাতক ও লুটপাটকারীতে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। “তিনি আরও বলেন, “বাংলাদেশ হবে মুসলিম, হিনদু,বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য একটি মানবিক রাষ্ট্র।
কেউ যেন জনগণকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে ।”পুলিশ বাহিনী প্রভাব মুক্ত ভাবে কাজ করবে । সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সাধারন মানুষের কাছে থেকে তাদেরকে ভালো বেসে আদর করে সব রকম সহযোগিতা করতে হবে, এবং তারেক রহমানের ৩১ দফার কাথা বুঝাতে হবে, তাহলে আমরা আগামিতে মানুষের ভোটে বিজয়ী হতে পারবো আর দলিয় রোল সবাইকে মেনে চলতে হবে। সাবধান কেউ যেন কোন প্রকার চাঁদা বাজিতে জরিত না হয় সেই দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

