বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁর  ধামইরহাট সীমান্ত থেকে ১৪,৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১২৬ বোতল কাশির...

নওগাঁর  ধামইরহাট সীমান্ত থেকে ১৪,৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১২৬ বোতল কাশির সিরাপ আটক। 

রিজওয়ান ,পত্নীতলা(নওগাঁ)নিজস্ব প্রতিনিধিঃ
 নওগাঁ জেলার  পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান  ব্যাপকভাবে জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় পৃথক পৃথক  অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশাজাতীয় দ্রব্যাদী আটক করেছে বিজিবি জওয়ানরা। 
ঘটনা– নং ১:
অদ্য ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর ০২টা ২০ মিনিটে চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৬/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকশব্দল গ্রামের মাঠের সরিষা ক্ষেতের মধ্যে অভিযান পরিচালনা করে। এ সময় ১৪,৬০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উক্ত মাদকদ্রব্যের সিজার মূল্য আনুমানিক ২৯,২০,০০০/- (ঊনত্রিশ লক্ষ বিশ হাজার) টাকা।
ঘটনা– নং ২:
অদ্য একই দিনে ভোর ০৪টা ৩০ মিনিটে কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭২ এমপি হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উস্তমবাদ এলাকায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ আটক করতে সক্ষম হয়।
আটককৃত মালামাল ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উক্ত মালামালের সিজার মূল্য আনুমানিক ৫০,৪০০/- (পঞ্চাশ হাজার চারশত) টাকা।
পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার রোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল অপরাধ দমনে বিজিবির  জওয়ানগন সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।  
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments