
পত্নীতলা(নওগাঁ)নিজস্ব প্রতিনিধিঃ
সম্প্রতি নওগাঁ জেলার পত্নী তলা উপজেলায় কলাবাগনে কলাচাষের পাশাপাশি বস্তায় আদা চাষ শুরু করেছেন মাহাবুব হুজুর।
জানা যায়,অত্র উপজেলার পাটিচড়া ইউনিয়নাধীন অশোকানাই গ্রামের ফয়জুল ইসলামের ছেলে মাহাবুব পেশায় একজন মাদ্রাসার টিচার হলে ও চাষাবাদের প্রতি তার বিশেষ ঝোঁক রয়েছে। এই হেতু,তিনি তার ব্যক্তিগত কলাবাগানে ৫০০ বস্তায় আদা চাষ প্রকল্প শুর করেছেন । তিনি —স্ব– উদ্যোগে এই প্রকল্প শুরু করেছেন বলে জানান।
এই প্রসঙ্গে এই পাটিচড়া ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত সহঃ কৃষি কর্মকর্তা শরিফুল সাহব কে মুঠোফোনে প্রশ্ন করলে তিনি বলেন, প্রথম দিকে মাহাবুব কোন যোগাযোগ না করলে ও আমরা নিজেরাই যোগাযোগ করে সু পরামর্শ প্রদান করছি। তিনি আরও বলেন, নিঃসন্দেহে এটি একটা ভালো উদ্যোগ।

