বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁয় গেঁয়ো মেলায় প্রাচীন খেলা দেখতে  হাজারো  জনতার ভিঁড়। 

নওগাঁয় গেঁয়ো মেলায় প্রাচীন খেলা দেখতে  হাজারো  জনতার ভিঁড়। 

রিজওয়ান ,পত্নীতলা(নওগাঁ)নিজস্ব প্রতিনিধিঃ

নওগাঁ জেলার  সোমপুর বিহার খ্যাত বদলগাছীতে গ্রামীণ ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া লাঠি,তন্ত্র মন্ত্রের পাতা ও হাড়িভাঙা খেলা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মনমাতানো  বাউল সঙ্গীতের ও আয়োজন করা হয় এই মেলায়।

এই মেলা উৎযাপিত হয়ে গেলো গত বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার  ঐতিহ্যবাহী ভান্ডারপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এই জাঁকালো মেলার আয়োজক ছিলেন   উপজেলার ৫ নম্বর কোলা ইউনিয়ন বিএনপি  এবং  এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 প্রথমেই  শুরু হয় হারিয়ে যাওয়া  “লাঠি খেলা “।

পর অনুষ্ঠিত হয় তন্ত্র সাধকদের  পাতা খেলা প্রতিযোগিতা ।  সব শেষে শুরু হয়   চোখ বেঁধে হাড়িভাঙা প্রতিযোগিতা। তবে পাতা খেলায় দেখা যায় এক অন্যরকম দৃশ্য। বিভিন্ন বয়সের ছেলেদের পাতা উঠে। তাদেরকে কেউ গামছা দিয়ে পাতা টানার কাজে ব্যস্ত হয়ে  পড়ে।  এক এক সাধক বিভিন্ন  কৌশলে পাতা বা হত টানতে থাকে।  এসময় প্রায় হাজার  দশেক নারী ও শিশু  আবাল- বৃদ্ধ – বনিতা এই খেলাগুলো উপভোগ করেন।

কোলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। যিনি সদ্যঘোষিত নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে

বিএনপি মনোনীত এমপি প্রার্থী।

মেলায় আসা নীপা, রূপা,জান্নাত  ও রফিকুল নামক স্কুল পড়ুয়ারা হারিয়ে যাওয়া প্রাচীন খেলা দেখে বেজায় খুশি। প্রধান অতিথির মতে, এই গেঁয়ো মেলায় প্রাচীন হারিয়ে যাওয়া  খেলা  উপস্থিত  দর্শকদের প্রানে ব্যপক হিল্লোল  সৃষ্টি করে দিয়ে  গেলো।মেলায় প্রায় হাজার  দশেক দর্শনার্থীর আগমন ঘটে। শীতের  পড়ন্ত বিকেলের এই আয়োজন  যে,৷ ” শেষ  হয়ে ও হইলো না শেষ “- এর মতো। 

শ্রমিক নেতা রিপন সরদারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান ও রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটার, সদস্য নুরুল ইসলাম, মহিলা দলের সদস্য মনিরা সুলতানা, কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক নুর ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments