
নিজস্ব প্রতিবেদক ধামরাই ঢাকা :
ধামরাইয়ে ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভা। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলছে বিএনপি’র আলোচনা সভা। গতকাল ১৯সেপ্টেম্বর শুক্রবার কুল্লা ইউনিয়নের ৪নংওয়ার্ড কর্তৃক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয় কান্দাপাড়া ঈদগাহ মাঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিকেল ৩ ঘটিকা থেকে অনুষ্ঠান শুরু হয় কানায় কানায় পরিপূর্ণ থাকে জনসমাগমে। অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়ন সম্পর্কে বক্তারা বক্তৃতা প্রদান করেন।অনুষ্ঠানে বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত জনগণকে খাবার পরিবেশনের মাধ্যমে সেবা দেয়া হয়। একটি গরু জবাই করে উৎসবমুখর পরিবেশে এই ভোজনের আয়োজন করা হয়েছে। ভিন্নধর্মী এই আয়োজনের সৌজন্যে ছিলেন জনাব মো:শরিফুল ইসলাম এবং জনাব মো:মোশারফ হোসেন। তাদের সাথে কথা বলে জানা যায় তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এবং তাদের নেতা জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদকে ভালোবাসেন। এই জন্যই স্বল্প সময়ে তাদের এই প্রচেষ্টা।

