বাড়িঢাকা বিভাগঢাকা জেলাধামরাইতে একটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এবং পাঁচটি ইট ভাটায় ৩০লক্ষ টাকা...

ধামরাইতে একটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এবং পাঁচটি ইট ভাটায় ৩০লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদাল

নিজস্ব প্রতিবেদক ধামরাই ঢাকা :

ঢাকার ধামরাইয়ে পাঁচটি ইটভাটায় ৩০ লাখ টাকা জরিমানাসহ একটি ইটভাটার চিমনি ধ্বংস।।

অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।।
ঢাকার ধামরাইয়ে অবৈধ পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশে অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় একটি ভাটার চিমনি ধ্বংস করা হয়। আজ বুধবার সকাল থেকে বেলা ৬টা পর্যন্ত ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের বিসিক এলাকায় এই অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের এক ভ্রাম্যমাণ আদালত। অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার। এসময় মেসার্স এ কে খান ব্রিকস, মেসার্স সান ব্রিকস, মেসার্স ইউএসএ ব্রিকস, মেসার্স হালিমা ব্রিকস এবং মেসার্স ডাউটিয়া ব্রিকসকে জরিমানা করা হয়। প্রতি ইট ভাটাকে ৬ লক্ষ টাকা করে সর্বমোট ৩০ লক্ষ‍ টাকা জরিমানা করে। সেই সঙ্গে মেসার্স সান ব্রিকসের চিমনি ধ্বংস করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবেশ অধিদপ্তরের পক্ষে থেকে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসেন বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, অবৈধ ইট ভাটা নির্মাণ করে প্রভাবশালী ব্যক্তিরা পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটাচ্ছে। পরিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তর সদা-সর্বদা সচেষ্ট রয়েছে। এ অভিযান তারাই অংশ। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোন অবৈধ ইট ভাটা মালিককে ছাড় দেওয়া হবে না।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments