বাড়িবাংলাদেশেসিলেট বিভাগধানের শীষে জনমত গড়তে ধর্মপাশায় বিএনপির মতবিনিময় সভা

ধানের শীষে জনমত গড়তে ধর্মপাশায় বিএনপির মতবিনিময় সভা

ফারদিন হাসান রাহাত,ধর্মপাশা (সুনামগঞ্জ) বিশেষ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত তৈরি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির আহ্বায়কের ব্যক্তিগত চেম্বারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী।সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মোতালিব খান, উপজেলা বিএনপির ১নম্বর যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, নূরুল ইসলাম, জুলফিকার আলী ভূট্রো, সদস্য মজিবুর রহমান মজুমদার ও আফজাল হোসেন স্বপন প্রমুখ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments