বাড়িবাংলাদেশেসিলেট বিভাগধর্মপাশায় ৬পুরিয়া হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার এক

ধর্মপাশায় ৬পুরিয়া হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার এক

ফারদিন হাসান রাহাত, ধর্মপাশা(সুনামগঞ্জ)বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশায় অভিযান চালিয়ে শাহ আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শাহ আলমের কাছ থেকে ৬ পুরিয়া হেরোইন ও ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি পাইকুরাটি ইউনিয়নের নিজামপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন,মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শাহ আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments