
মো: ইসমাইল হোসেন ,ফরিদপুর(পাবনা)বিশেষ প্রতিনিধি
দীর্ঘদিন যাবত খেলার অনুপযোগী থাকা বনওয়ারীনগর খেলার মাঠ খেলার উপযোগী করার উদ্যোগ নিয়েছে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান
আজ উপজেলার মধ্যে সর্ব বৃহত্তম খেলার মাঠ বনওয়ারীনগর খেলার মাঠ। প্রৌর মুক্ত মঞ্চের দক্ষিণ অবস্থিত এই মাঠে দীর্ঘদিন যাবত উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের ফুটবল টুর্নামেন্ট ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। তাছাড়া ইউনিয়ন টুর্নামেন্ট ও উপজেলা ভিত্তিক টুর্নামেন্ট এই খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছিল।
মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, ও বিজয় দিবসসহ বিভিন্ন অনুষ্ঠান এই মাঠে হয়ে থাকে। তবে খেলার মাঠ একটু নিচু হওয়ায় বিভিন্ন সময় পানি জমে থাকতো। এটি উঁচু করার ও সকল সংস্কারের দায়িত্ব নেন উপজেলার দায়িত্বশীলরা। কিন্তু এক বছরের অধিক সময় এই খেলার মাঠ খেলার উপযোগী ছিল না।
পরে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের উদ্যোগে এবং পৌরসভার প্রশাসনের সহায়তায় বনওয়ারীনগর খেলা মাঠটি খেলার উপযোগী করার কাজ শুরু করেছেন। মাহবুব হাসান নিজের উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এবং তিনি আরো জানান খেলার মাঠ আপাতত চাষ করে পর্যায়ক্রমে সকল সংস্কার ও উন্নত জাতের ঘাস রোপন করে মাঠ খেলার উপযোগী করা হবে।
মাহবুব হাসান ৩৫মত বিসিএস এবং ১৩ জানুয়ারী ২০২৫ এ ফরিদপুরে কর্মরত হয়ে বিভিন্ন সামাজিক কাজ ও উপজেলার উন্নয়নে বিশেষ ভুমিকা রেখেছেন।

