বাড়িবাংলাদেশেঢাকা বিভাগদফা বাস্তবায়নে প্রচারণা সভা ও উঠান বৈঠক করেন, মানিকগঞ্জ-৩ বিএনপি মনোনয়ন প্রত্যাশী...

দফা বাস্তবায়নে প্রচারণা সভা ও উঠান বৈঠক করেন, মানিকগঞ্জ-৩ বিএনপি মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান আতা

মোঃ রাজু মোল্লা (মানিকগঞ্জ জেলা) বিশেষ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকায় মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮টায় অনুষ্ঠিত হয়েছে ‘দেশনায়ক তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে’ প্রচারণা সভা ও উঠান বৈঠক।
এ আয়োজনের সভাপতিত্ব ও সঞ্চালনা করেন স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান (মানিকগঞ্জ সদর), মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য এবং মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান আতা।
সভায় বক্তারা বলেন, রাষ্ট্র পরিচালনায় সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা ও নাগরিক অধিকার সুরক্ষায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা একটি যুগোপযোগী দেশব্যাপী কাঠামোগত সংস্কারের রূপরেখা। এসব দফা জনগণের কাছে পৌঁছে দিতে এবং সচেতনতা বাড়াতে মাঠ পর্যায়ে এমন উঠান বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
স্থানীয় নেতা বাদন বলেন, “মানিকগঞ্জের মাটি ও মানুষের নেতা আতা ভাইকে সামনে নিয়ে সহযোগিতা করুন। আতা ভাইয়ের হাতকে শক্তিশালী করতে পারলে ভবিষ্যতে মানিকগঞ্জের উন্নয়ন আরও এগিয়ে যাবে। আমরা শুধু টাকার পিছনে ছুটি, কিন্তু টাকা জীবনের সবকিছু নয়। আতা ভাইয়ের মাধ্যমেই আপনাদের চাওয়া-পাওয়া পূরণ হবে বলে আমি বিশ্বাস করি।”
অন্য বক্তা আব্দুস সামাদ বলেন, “আপনারা দুইবার আতা ভাইকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন। তিনি এমন একজন নেতা যার বাসায় যেতে কোনো পারমিশনের প্রয়োজন পড়ে না। গেলেই চা-বিস্কুট খেতে দেন—এটাই বড়ো পাওয়া।”
আরেক স্থানীয় নেতা বলেন, “আমি নিজ এলাকার ভোটার কেটে এখানে ভোটার হয়েছি। প্রায় ২০ বছর ধরে এখানে আছি, এবং সবসময় আতা ভাইকে ভোট দিয়েছি।”
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান আতা বলেন, “আমি মানুষের পালস বুঝতে পারি। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে দলমত দেখিনি। আমি যখন চেয়ারম্যান, তখন সবার চেয়ারম্যান; আর যখন এমপি, তখন সবার এমপি হতে চাই। ৩১ দফা বাস্তবায়নে জনগণের সমর্থন ও ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক কর্মী এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments