বাড়িঢাকা বিভাগঢাকা জেলাঢাকা -২০ ধামরাইতে বিপুল ভোটে বিজয়ী আলহাজ্ব তমিজ উদ্দিন।

ঢাকা -২০ ধামরাইতে বিপুল ভোটে বিজয়ী আলহাজ্ব তমিজ উদ্দিন।

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকার অদূরে ধামরাই উপজেলা, ইতিমধ্যেই শিল্পনগরীর ছোঁয়া লেগেছে। এই আসনটি বেশ গুরুত্বপূর্ণ কথিত আছে ধামরাই সাভার ও মানিকগঞ্জ বিএনপি’র ঘাঁটি। শেখ মুজিবুর রহমানের আমলেও নাকি এখানে বিজয়ী হতে পারেনি আওয়ামী লীগ। আলহাজ্ব তমিজ উদ্দিন ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে ঢাকা -২০থেকে নির্বাচিত হয়েছেন। তার মোট ভোট ১লক্ষ ৬০ হাজারেরও বেশি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে মাত্র ৫৬ হাজার ভোট। গ্রাম সরকার প্রধান থেকে এ পর্যন্ত যতগুলো নির্বাচন করেছেন কোন নির্বাচনে ফেল করেননি এই প্রার্থী। আওয়াবী সরকারের আমলেও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বিপুল জনপ্রিয় এই নেতা। মাদক চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত ধামরাই গড়ার প্রত্যয় নিয়েছেন তিনি। এই আসনে ১৪৭ টি কেন্দ্র ছিল সবকটি কেন্দ্রেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তিনি। কোনো সরকারের আমলে ধামরাইবাসী মন্ত্রিত্ব পায়নি তাই সাধারণ মানুষের ইচ্ছা ধামরাইতে যেন মন্ত্রিত্ব আসে। 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments