বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাটুঙ্গিপাড়া থানায় ২ মাসের সাজা প্রাপ্ত আসামি আমিনুর ইসলাম গ্রেফতার।

টুঙ্গিপাড়া থানায় ২ মাসের সাজা প্রাপ্ত আসামি আমিনুর ইসলাম গ্রেফতার।

 মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা পুলিশ উপজেলার চরকুশলী গ্রামের ২ মাসের সাজাপ্রাপ্ত আসামিকে গত কাল মঙ্গলবার ভোর আনুমানিক ৩টার সময় আসামির বাড়ি থেকে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানার একটি চৌকাস টিম। সাজাপ্রাপ্ত আসামি আমিনুর ইসলাম (৩০) চরকুশলী গ্রামের মৃত. মিলু শেখের ছেলে, যার মামলা নং টুঙ্গি সিআর-২৪৪/২৩, এসসি ৪৯৪/২৩ মুলে সাজা দেন। গোপারগঞ্জের বিজ্ঞ আদালত যার সাজার পরিমান ২ মাস বিনাশ্রম কারাদন্ড এবং ২ লক্ষ ৪৪ হাজার টাকা অর্থদন্ড করেন।

টুঙ্গিপাড়া থানার এসআই সাজেদুল রহমান সোহাগের নেতৃত্বে ও এ.এস.আই মো: ইব্রাহিম, এ.এস.আই মনিমুল মিনা এবং এ.এস.আই শরিফুল সহ টিমের অন্যান্য সদস্যদের নিয়ে ২২/১০/২০২৪ইং মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিকে আসামীকে গ্রেফতার করেন। একই দিনে সকাল ১০টার কিছুক্ষণ পরে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমের নির্দেশে আসামীকে গোপালগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments