বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাটুঙ্গিপাড়ায় গেটের তালা ভেঙে মোটরসাইকেল চুরি, চোর আটক

টুঙ্গিপাড়ায় গেটের তালা ভেঙে মোটরসাইকেল চুরি, চোর আটক

কাশিয়ানী গোপালগঞ্জ শিক্ষানবিশ প্রতিনিধি 
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেটের তালা ভেঙে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। তবে ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চোরকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রায়হান শেখ (৩০)। তিনি চর-গোপালপুর গ্রামের বাবুল শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি টুঙ্গিপাড়ার এক বাড়ির গেটের তালা ভেঙে একটি মোটরসাইকেল চুরি হয়। অভিযোগের ভিত্তিতে টুঙ্গিপাড়া থানা পুলিশ তৎপর হয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে চুরি যাওয়া মোটরসাইকেলসহ রায়হান শেখকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনাটির তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments