বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাঝুঁকি পূর্ণ স্কুল ছাত্রী চলাচলের নিরাপদ রাস্তা সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি...

ঝুঁকি পূর্ণ স্কুল ছাত্রী চলাচলের নিরাপদ রাস্তা সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ।

এস,ইউ, এস,ইলিয়াস সিকদার, নিজস্ব প্রতিনিধি , সাতকানিয়া, চট্টগ্রাম।
পুরানগড় শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয় ও ও পুরানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ এর অধিক ছাত্রী এই সরু পিচ্ছিল পথ দিয়ে দৈনিক স্কুলে আসা-যাওয়া করে। এই রাস্তাটি পাশ্ববর্তী পুকুর থাকাতে পুকুরের ভাঙ্গনে দিন দিন রাস্তাটি এমন সরু হয়ে যায় একজন করে হাঁটাচলা করাও কষ্টসাধ্য এবং বিপদজনক। বষা’ কালে এই রাস্তায় স্কুলে যাবার সময় কত ছাত্রী পা পিছলে পরে আঘাত প্রাপ্ত হয় ও কাপড় চোপড় নষ্ট হয়ে বাড়ি অভিমুখে ফিরে যেতে হয়।তবুও আশঙ্কা নিয়েও এ-ই রাস্তা দিয়েই চলাচলে বাধ্য হয় কারন বিকল্প আর একটি রাস্তা থাকলেও দোকান পাট – জনসমাগম থাকায় নারী চলাচল অশালীন মনে করায় প্রায় সকল ছাত্রী ও মহিলাগন এই পথেই সমুহ বিপদের আশঙ্কা নিয়ে চলাচল করে। 
তা ছাড়া এই রাস্তাটি ৫নং ও ৬ নং ওয়াডে’র সংযোগ রাস্তা এবং মুসল্লীদের যাতায়াতের রাস্তাও বটে। এই পয্য’ন্ত স্হানীয় প্রতিনিধি সহ অনেক ক্ষমতাধর ব্যক্তিবগ’কে এ-ই গুরত্বপূর্ণ সমস্যা অবগত করানোর করানোর পরও অদ্যাবদী কোন সুরাহা হয়নি বরং মিথ্যা আশ্বাসই প্রতিফলিত হয়েছে। 
উল্লেখ্য যে এ ব্যাপারে বারকয়েক মেম্বার চেয়ারম্যানের সুপারিশ সহ এরকম ছবি সম্বলিত লিখিত আবেদন উপজেলা নিবা’হী কম’কতা’র বরাবরে সোপর্দ করা হয়েছিল কিন্তু ছাত্রীদের নিরাপত্তা বিধানে কারো আন্তরিকতার বহিঃপ্রকাশ দৃশ্যমান হয়নি। জায়গাটি সাতকানিয়া থানাধীন ১৪ নং পুরানগড় ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়াডে’র সংযোগ রাস্তা ( লুৎফর রহমানের বাড়ি থেকে মধ্যম পুরানগড় জামে মসজিদ পয্য’ন্ত)।বষা’কাল স্বাগত তাই এই এই মানবিক সহযোগিতা পূব্ব’ক ছাত্রীদের ও মুসল্লীদের দুভো’গ এড়ানোর জন্য এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments