বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলাঝালকাঠিতে ৫৪তম শীতকালীন ক্রীড়ার উদ্ধোধন ও পুরস্কার বিতরণী সম্পন্ন 

ঝালকাঠিতে ৫৪তম শীতকালীন ক্রীড়ার উদ্ধোধন ও পুরস্কার বিতরণী সম্পন্ন 

নিজস্ব প্রতিনিধি,ঝালকাঠি।।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। ৭ জানুয়ারি বুধবার ঝালকাঠির নলছিটি উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠানের অংশগ্রহণে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। ৬ জানুয়ারি মঙ্গলবার সকালে এ প্রতিযোগিতার উদ্ধোধন করেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সভাপতি মো. জোবায়ের হাবিব। নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু আনোয়ার আজীম’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আমিন,আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, জেডএভুট্রো বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, ইছাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের হুমায়ূন কবির।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি জোবায়ের হাবিব বলেন,খেলাধূলা নিয়ম শৃংখলা শেখায়। তোমাদের নিয়মের মধ্যে থাকতে হবে। এখন নিয়ম না শেখলে ভবিষ্যতে ও বাস্তব জীবনে শৃংখলা মেনে চলা কঠিন।

মাধ্যমিক শিক্ষা অফিসার মু আনোয়ার আজীম’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেডএভূট্রো মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সরমহল পুনিহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখর চন্দ্র মন্ডল,প্রধান শিক্ষক ফারুক হোসেন, সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন কবির,  মাধ্যমিক শিক্ষক ফোরাম নলছিটি সভাপতি ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক বিন-ই-আমিন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আকতার হোসেন,শামীম হোসেন,মনিরুজ্জামান মল্লিক প্রমূখ।

২ দিন ব্যাপী এ আয়োজনে সহযোগিতা করেন শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. দুলাল হোসেন তালুকদার, বাদশা মল্লিক, তারেক আহমেদ খান,মিরাজুল ইসলাম, কামরুল ইসলাম, সোহাগ বিশ্বাস,ষাটপাকিয়া মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসা, সিদ্ধকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকবৃন্দ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments