বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলাঝালকাঠিতে বজ্রপাতে নারীর মৃত্যু

ঝালকাঠিতে বজ্রপাতে নারীর মৃত্যু

বিন-ই-আমিন,নিজস্ব প্রতিনিধি,ঝালকাঠি।। 
ঝালকাঠির নলছিটিতে বজ্রপাতে ১৫ দিনের এক নবজাতকের মা আসমা আক্তার (২৫)  মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসমা আক্তার ওই এলাকার ট্রাক চালক রুবেল মাঝির স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
নিহতের স্বামী রুবেল মাঝি জানান,  আমার স্ত্রী টয়লেট থেকে ঘরে ফেরার পথে বজ্রপাতে নিহত হন। আমার দুইটা সন্তান। একজনের বয়স ৬ বছর আর একজন ১৫ দিনের নবজাতক।
বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন , বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি । এ ব্যাপারে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments