
এস এম নাসির মাহমুদ ,আমতলী (বরগুনা) প্রতিনিধি
আজ সোমবার ২৮ এপ্রিল’২৫ ইং বেলা ১১ ঘটিকায় আমতলী কওমী মাদ্রাসা মিলনায়তনে যাবতীয় শিরক ও বেদায়াত তথা শরিয়াহ বিরোধী কার্যকলাপ থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করার লক্ষ্যে ঈমান আকিদা সংরক্ষণ কমিটি পূনঃ গঠন করার নিমিত্তে সর্বস্তরের ওলামা কিরামের সমন্বয়ে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মুফতী ওমর ফারুক জিহাদীর সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতী সাইদুর রহমান ফারুকীর সঞ্চালনায় এতে আমন্ত্রিত মেহমান ছিলেন, পটুয়াখালী বড় মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাইদ, বরগুনা সদরঘাট জামে মসজিদের খতিব মুফতী গোলাম মাওলা কাশেমী ,আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শায়খুল হাদিস আব্দুল মুমিন খান সম্মেলনে ওলামা কিরামের ব্যাপক আলোচনা শেষে ঈমান আকিদা সংরক্ষণ কমিটি নামে একটি ইসলামী সংগঠন গঠন করা হয়। সম্মেলনে সকলের সম্মতিক্রমে মুফতী ওমর ফারুক জিহাদী-কে সভাপতি, শায়খুল হাদিস আব্দুল মুমিন খান-কে সিনিয়র সহ-সভাপতি, ও মুফতি সাইদুর রহমান ফারুক-কে সাধারণ সম্পাদক এবং গাজী মুহাম্মদ বায়েজিদ-কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

