বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাজয়পুরহাটের কালাইয়ে সামাজিক সংগঠন কালাই সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল...

জয়পুরহাটের কালাইয়ে সামাজিক সংগঠন কালাই সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মোঃ জিল্লুর রহমান , কালাই (জয়পুরহাট)শিক্ষানবিশ প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে সামাজিক সংগঠন কালাই সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় আহলে হাদীস মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় পৌরসভার ৯টি ওয়ার্ডের শতাধিক দরিদ্র
মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর তাইফুল ইসলাম ফিতা, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান আলী, কালাই আহলে হাদীস জামে মসজিদের খতিব মাওলানা সেলিম রেজা, কালাই আল মারকাযুল ইসলামী মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
মূলগ্রাম মহল্লার বাসিন্দা বৃদ্ধ আকামুদ্দিন বলেন, “গত রাতে ঠান্ডার কারনে ঘুমাতে পারিনি। দুই বছর আগে কমিশনার একটা কম্বল দিয়েছিল, সেটাও ছিড়ে গেছে। সেটাই গায়ে দিয়ে সারারাত বসেছিলাম। আজ একটা কম্বল পেয়ে বড় উপকার হলো।”
সংগঠনটির পরিচালক আবুল হাসনাত সরকার বাবলা বলেন, “এই সংস্থা ঋণ কার্যক্রম পরিচালনা বা বিদেশী সহায়তার জন্য প্রতিষ্ঠিত করা হয়নি। এটি একটি সামাজিক সেবা মূলক প্রতিষ্ঠান। শুধুমাত্র সমাজের দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানোই এর কাজ।”
তিনি আরও বলেন, “নিজস্ব অর্থে আজ শতাধীক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আগামীতে এই সংস্থার কাজ আরও বেগমান হবে।”
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments