বাড়িএক্সক্লুসিভ নিউজজৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৪

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৪

সিলেটের জৈন্তাপুরে ট্রাক টমটম সংঘর্ষে ১জন নিহত এবং ৪জন আহত হয়েছেন ৷

এলাকাবাসী ও পুলিশ ১৩ আগষ্ট শনিবার দুপুর ১ টা ৩০ মিনিটের সময় সিলেট তামাবিল মহাসড়কের আসামপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় সিলেটগামী ট্রাক (ঢাকা-মেট্রো-ট- ১৮-৮১৭৭) ও ব্যটারী চালিত টমটমের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ৷ সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে ১জন মহিলা নিহত হন এবং ৪জন আহত হয়েছেন ৷

ঘটনার পরপর স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এসে ট্রাক আটক করে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে এবং সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে ৷
ঘটনায় নিহত হলেন উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গ্রামের কুটি মিয়ার স্ত্রী রাহেরা বেগম (৭০) ৷ আহতরা হল- আসামপাড়া গ্রামের নজির আলীর ছেলে মো. কবির (৪৫), লক্ষীপুর গ্রামের জমির মিয়ার স্ত্রী কুলসুমা বেগম (৭০), আসামপাড়া গ্রামের নুর উদ্দিনের ছেলে মনির (৩৫) এবং আসামপাড়া গ্রামের কনু মিয়ার ছেলে হাফিজ রহমান (৫০)৷

এদিকে দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল ছুটে যান জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ সহ স্থানীয় এলাকার গন্যমান্যরা গিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা চালাচ্ছেন ৷

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments