বাড়িসিলেটডিজিটাল জ্ঞান অর্জনে মাধবপুরে শিক্ষার্থীদের নিয়ে আইসিটি প্রশিক্ষণ

ডিজিটাল জ্ঞান অর্জনে মাধবপুরে শিক্ষার্থীদের নিয়ে আইসিটি প্রশিক্ষণ

রাখেশ দাস,মাধবপুর(হবিগঞ্জ)বিশেষ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ কবির হোসেনের স্ব-উদ্যোগে একদিনব্যাপী ল্যাপটপ ও আইসিটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেম। তিনি বলেন—
 “ডিজিটাল যুগে শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই প্রযুক্তি জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষা ও কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।”
কর্মশালায় জানানো হয়, প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা শিশুদের ডিজিটাল দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীরা মাউস ও কীবোর্ড ব্যবহার, ফাইল ম্যানেজমেন্ট ও বিভিন্ন অ্যাপ্লিকেশনের প্রাথমিক ধারণা অর্জন করছে।
সরকারের উদ্যোগে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের কাজ চলমান রয়েছে, যা শিক্ষার্থীদের আরও এগিয়ে নিয়ে যাবে।
আয়োজক মোহাম্মদ কবির হোসেন জানান, মাধবপুর পৌরসভার ৫টি বিদ্যালয়ের প্রতিটি থেকে ২০ জন করে মোট ১০০ জন শিক্ষার্থীকে হাতে-কলমে কম্পিউটার শিখন কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ প্রশিক্ষণের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
 সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম
 মাধবপুর ফায়ার সার্ভিস ইনচার্জ
 মাধ্যমিক শিক্ষা অফিসার
 সহকারী উপজেলা শিক্ষা অফিসার মশিউর রহমান
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments