বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলা"জাহাজভাঙা শিল্পে শ্রমিক নিরাপত্তা উপেক্ষিত: সীতাকুন্ডে বিলসের সেমিনারে উদ্বেগ"

“জাহাজভাঙা শিল্পে শ্রমিক নিরাপত্তা উপেক্ষিত: সীতাকুন্ডে বিলসের সেমিনারে উদ্বেগ”

মোহাম্মদ জাম‌শেদ আলম,সীতাকুন্ড(চট্রগ্রাম)নিজস্ব প্রতিনিধি
সীতাকুন্ডে অনুষ্ঠিত একটি মতবিনিময়মূলক সেমিনারে বক্তারা জোর দিয়ে বলেছেন, জাহাজভাঙা শিল্পে শ্রমিকদের অধিকার এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত না হলে হংকং আন্তর্জাতিক কনভেনশনের বাস্তবায়ন প্রশ্নের মুখে পড়বে। বিলস-এর আয়োজনে এবং জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের সহযোগিতায় ইপসা এইচআরডি সেন্টারে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন বিশিষ্ট শ্রমিক নেতা তপন দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা লুৎফুন্নেসা বেগম, ইন্ডাস্ট্রিইয়াল পুলিশের পরিদর্শক নাহিদুল ইসলাম, এবং সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি ফোরকান আবু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী।

বক্তারা বলেন, বিশ্বের প্রায় ৯২% জাহাজভাঙা কার্যক্রম বাংলাদেশসহ মাত্র চারটি দেশে সংঘটিত হয়, যেখানে বাংলাদেশ একটি বড় অংশীদার। দেশের ইস্পাত চাহিদার প্রায় ৬০% পূরণ হলেও, শ্রমিকদের নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবার দিকটি বরাবরই উপেক্ষিত রয়ে গেছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সীতাকুণ্ডে ১৬টি দুর্ঘটনায় একজন শ্রমিক নিহত ও ১৭ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনার পর মালিকপক্ষ অনেক ক্ষেত্রে চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদানে গড়িমসি করছে। বিশেষ করে এস এন কর্পোরেশন দুর্ঘটনার পর তিন মাস বন্ধ থাকলেও শ্রমিকদের কেউ মজুরি পাননি, বরং অনেকেই চাকরি হারিয়েছেন।

বক্তারা আরও বলেন, এখনো অনেক জাহাজে বিষাক্ত অ্যাসবেস্টস পাওয়া যাচ্ছে, যা শ্রমিকদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে ফেলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, “জাতীয় উন্নয়ন তখনই টেকসই হবে, যখন শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হবে।”

সেমিনারের শেষ বক্তব্যে তপন দত্ত বলেন, “জাহাজভাঙা শিল্পকে পরিবেশবান্ধব ও শ্রমিকবান্ধব হিসেবে গড়ে তোলা কেবল আন্তর্জাতিক বাধ্যবাধকতা নয়, এটি আমাদের নৈতিক দায়িত্বও। এখন সময় এসেছে বাস্তবায়নের।”

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments