
বাজিতপুর(কিশোরগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মোসাঃ শামছুন্নাহার বলেন আমার স্বামী-মোঃ আরশেদ আলী দীর্ঘদিন যাবত প্রবাসে থাকেন সেই শুবাদে আমি আমার বাবার বাড়িতে থাকি। কিন্তু বিভিন্ন সময় আমাদের ওয়ার্ড বিএনপি নেতা বাদল মিয়ার ছেলে মোঃ নাঈম মিয়া আমার কাছে চাঁদা দাবি করে, আমি চাঁদা না দেওয়ায় প্রায় সময়ই আমার ১০ বছর বয়সী মেয়ে লামিয়া সুলতানাকে রাস্তা ঘাটে পাইয়া বিভিন্ন উক্তোত্ব করে থাকে।
আমি বিভিন্ন মানুষের কাছে বিচার দিলে গত ২২/০৪/২০২৫ তারিখ সকাল অনুমান ১০:৪৫ ঘটিকার সময় আমার মেয়ে আমার বাড়ীর সীমানা হইতে আম পাড়ার সময় বিএনপি নেতার ছেলে বকাটে নাঈম মিয়া আমার মেয়ে লামিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারতে আসে, আমার মেয়ে দৌড়াইয়া গিয়া আমাকে জানায়,আমি বাড়ী থেকে বের হয়ে বকাটে নাঈম জিজ্ঞাসা করিলে সে আমাকে গালিগালাজ করে বাড়ী থেকে দেশীয় অস্ত্র নিয়ে আসে আমাকে এবং মেয়েকে খুন করে ফেলার হুমকি দেয়। আমার ভাই বাধা দিতে অভিযুক্ত নাঈম কোপ দিয়া আসে বলে জানান এই ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

