বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাজাতীয় পার্টির নেতার বিরুদ্ধে মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ

জাতীয় পার্টির নেতার বিরুদ্ধে মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধি 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ প্রচার সম্পাদক ও একাধিক হত্যা-বিষ্ফোরক মামলার আসামী রিপন আলী বাবুর বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে এবং পাওনা টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (১০ অক্টোবর) সকালে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের লহালামারী বাজারে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। 
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে বিভিন্ন অযুহাতে রাজনৈতিক প্রভাবে ৭-৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন রিপন আলী। এছাড়াও হাঁস-মুরগি, গরু-ছাগল, বৈদ্যুতিক পোল, সরকারি ভাতা দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয় সে। পাশাপাশি বিভিন্ন নিরীহ মানুষের কাছে চাঁদা আদায় করে জাতীয় পার্টির নেতা রিপন বাবু। এমনকি তার মাদক সেবনসহ মাদকের ব্যবসার প্রতিবাদ করলেই হামলা-মামলার হুমকি দেয় স্থানীয়দের। 
বক্তারা আরও বলেন, নিজেকে জাতীয় পার্টির বিরাট নেতা ও এলজিইডির একজন প্রভাবশালী ঠিকাদার আব্দুল মান্নানের ম্যানেজার পরিচয় দিয়ে এলাকায় ক্ষমতায় দাপট দেখায় রিপন আলী বাবু। গ্রামের যেকোন ঘটনায় পুলিশ এনে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করা তার প্রধান কাজ। হত্যা মামলার আসামী হয়ে জেল থেকে ফিরে এসে আবারো নানা অপরাধে জড়িয়ে পড়লেও এলাকায় কেউ তার বিরুদ্ধে ভয়ে মুখ খুলতো না। জাতীয় পার্টির নেতা রিপন আলী বাবুর নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে দ্রুত বিচার দাবি করেন বক্তারা। 
মানববন্ধনে এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশ নেয়। তাদের দাবি, চককীর্তি ইউনিয়নের ভুক্তভোগীরা একত্র হয়ে সরকারি সুবিধা দেয়ার নামে হাতিয়ে নেয়া টাকা ফেরতের বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি। তাকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান ভুক্তভোগী এলাকাবাসী। টাকা ফেরত ও দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন ভুক্তভোগীরা। 
মানববন্ধনে বক্তব্য রাখেন, লহালামারী আম সমিতির সভাপতি আশরাফুল আলম মারুফ, লহালামারী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আইনুল বারী, ভুক্তভোগী মমিন আলী ও চককীর্তি ইউনিয়ন পরিষদের সদস্য শামীম রেজাসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ। 
এনিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ প্রচার সম্পাদক রিপন আলী বাবুর বক্তব্য পাওয়া যায়নি৷ 
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া মুঠোফোনে জানান, তদন্ত সাপেক্ষে এনিয়ে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments