বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাজয়পুরহাটে র‍্যাবের অভিযানে গাঁজাসহ ১ জন আটক

জয়পুরহাটে র‍্যাবের অভিযানে গাঁজাসহ ১ জন আটক

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাট সদর উপজেলার ভানাইকুশলিয়া সোনাপাড়া গ্রামের র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অভিযানে ১কেজি ১শ গ্রাম গাঁজা সহ আলিম আকন্দ (৬০) নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে।

বৃহস্পতিবার (৫আগস্ট) সকালে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী আলিম ঐ গ্রামের মৃত দাইমুল্লাহের ছেলে।

র‍্যাব জানায়, আটককৃত  আলিম এলাকার একজন চিহ্নিত মাদক কারবারী। সে নিজ বসত বাড়িতে গাঁজা চাষ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments