বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাজয়পুরহাটে ফুলবর হাজীর পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত 

জয়পুরহাটে ফুলবর হাজীর পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত 

দবিরুল ইসলাম , পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি:
প্রতিবছরের ন্যায় এবারেও জয়পুরহাট সদর থানার ধলাহার ইউনিয়নের হাজীপাড়া গ্রামে হাজী ফুলবর মন্ডলের ঐতিহ্যবাহী পারিবারিক পুনর্মিলনী ও মিলন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
‎সংস্কৃতি ও ভালবাসা বৃদ্ধির প্রত্যয়ে “সুখে-দুঃখে পাশাপাশি আমরা”—এই স্লোগানে তৃতীয় বারের ন্যায় আয়োজিত এ অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
‎অনুষ্ঠানের আয়োজক ছিলেন হাজী ফুলবর মন্ডল পরিবার। দিনব্যাপী এ আয়োজনে পরিবারের প্রবীণ সদস্য, নারী-পুরুষ ও নবপ্রজন্মের সক্রিয় অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় পুরো এলাকা। পারিবারিক বন্ধন দৃঢ় করা, বংশের ইতিহাস স্মরণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে পারিবারিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই ছিল এ পুনর্মিলনীর মূল উদ্দেশ্য।
‎অনুষ্ঠানে মরহুম হাজী ফুলবর মন্ডল,তার ১২ পুত্র ও ৫ কন্যাসহ ১৭ সদস্যের রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করা হয় এবং পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি পরিবারের নারী পুরুষ ও শিশুদের অংশগ্রহণে আলাদা খেলাধুলার আয়োজনও ছিল সবার নজর কাড়ার মত। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আব্দুল কাহার ছিদ্দিক লেবু ও মোঃ এনায়েতুল্লাহ। আরো উপস্থিত ছিলেন, ফুলবর হাজির নাতির পুত্র অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল চৌধুরী শামসুল আরেফিন রওনক, স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী খায়রুজ্জান ও প্রভাষক আহসান হাবীব প্রমূখ।
‎হাজী ফুলবর মন্ডল পরিবারের সদস্যরা জানান, এমন পারিবারিক পুনর্মিলনী পারিবারিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবাই ভবিষ্যতেও এ ধরনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments