
এস এম শামীম হোসেন,জয়পুরহাট জেলা নিজস্বপ্রতিনিধি।
জয়পুরহাট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের প্রস্তাব করা হয়েছে, প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দনকে,
বর্তমান চেয়ারম্যান খাজা শামসুল আলম মহাদয় বার্ধক্য জনিত কারণে অসুস্থ থাকায়, দীর্ঘদিন যাবত শয্যা সায়ী,মুখে কথা বলতে পারেন না এবং কোন স্বাক্ষর করতে পারেন না,
মাসিক মিটিংয়ে উপস্থিত থাকতে পারেন না,
তাই ডাক্তারি কোন কাজে নথিপত্র স্বাক্ষর করার মত অনুভূতি নেই, এমতাবস্থায়, জয়পুরহাট জেলা পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার জন্য নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ সদস্যগণ
প্রধান নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) বরাবর লিখিত আবেদন করেন, যে কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য প্যানেল চেয়ারম্যান ১ আবু সাঈদ আল মাহবুব চন্দনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে অফিসের সমস্ত কার্যক্রম স্বাভাবিক রাখা হোক।
এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচিত সদস্য, আবু সাঈদ আল মাহবুব চন্দন, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, রমজান আলী সরদার, সাবিনা আক্তার চৌধুরী, রত্না রশিদ,
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, পাঁচবিবি স্মার্ট পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব,
তবে আজকের এই প্রস্তাব রেজুলেশন এর মাধ্যমে মন্ত্রণালয় অনুমতি দিলে দায়িত্ব পালন সম্ভব, এরমধ্যে যদি চেয়ারম্যান মহোদয় সুস্থ হয়ে ফিরেন তাহলে সেই দায়িত্ব পালন করবেন।

