বাড়িরাজশাহী বিভাগচাঁপাইনবাবগঞ্জ জেলাচাঁপাইনবাবগঞ্জে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

বিশেষ প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জ সদর
“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” এই স্লোগানে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র‍্যালীতে অংশগ্রহণ করেন, ট্রাক ট্রাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, স্বর্ণশ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও জাতীয়তাবাদী শ্রমিক দল যুবদলসহ বিভিন্ন সংগঠনের শ্রমিকরা। 
এছাড়াও জেলা শহরের বিভিন্ন যায়গা থেকে শ্রমিকদের একজোট হয়ে র‍্যালি বের হয়, শেষে জেলা প্রশাসন এবং কলকারকানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো. আব্দস সামাদ। এসময় আরও উপস্থিত ছিলেন, কলকারকানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের উপ-মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম, ট্রাক ট্রাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, নবাব অটো রাইস মিলের মালিক আকবর হোসেন, হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাতীয়তাবাদী বিএনপি দলের চাঁপাইনবাবগঞ্জের সদস্য সচিব ওবায়েদ পাঠান এছাও শ্রমিক দলের সাধারণ সম্পাদক রিপন আলিসহ অন্যান্যরা
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments