বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাচকরিয়া-ইয়াংছা সড়কে ইজিবাইকের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

চকরিয়া-ইয়াংছা সড়কে ইজিবাইকের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

এ.এম.আইয়ুবঃ(কক্সবাজার)বিশেষ প্রতিনিধি-
চকরিয়া-ইয়াংছা সড়কের মাইজকাকারা ৪নং ওয়ার্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ডেকো কোম্পানির পণ্য বিক্রির কাজে ব্যবহৃত দ্রুতগতির একটি ইজিবাইকের ধাক্কায় আজিজুর রহমান (৮) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুর রহমান কাকারা ইউনিয়নের বাসিন্দা সৈয়দ আহমদ (৮০) ও মনোয়ারা বেগমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি রাস্তা পার হওয়ার প্রস্তুতি নেওয়ার সময় বেপরোয়া গতিতে ছুটে আসা ইজিবাইকটি তাকে সরাসরি ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কাকারা ইউনিয়ন ছাত্রদল নেতা মো. মোবারক হোসাইনসহ আরও ২–৩ জন মিলে আহত শিশুটিকে দ্রুত চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আজিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ইজিবাইকটি কোম্পানির মালামালসহ আটক করে।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “ঘটনার বিষয়ে জেনেছি। পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শিশুটির মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments