বাড়িবাংলাদেশেঢাকা বিভাগঘুষ ও দুর্নীতির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রাজ্জাককে সাময়িক বহিষ্কার।

ঘুষ ও দুর্নীতির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রাজ্জাককে সাময়িক বহিষ্কার।

শেখ শহীদ আহমেদ,ঘিওর(মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জে চাকরি চলাকালীন সময় ঘুষ দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ  প্রমাণিত হওয়ায় সাময়িক বহিষ্কার হয়েছেন পরিদর্শক আব্দুর রাজ্জাক। তিনি বর্তমানে রাঙামাটি পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে কর্মরত রয়েছেন। 

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি স্বাক্ষরিত সাময়িক বরখাস্ত আদেশ প্রাপ্ত হন তিনি। সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯ ধারা এবং সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ১২ অনুযায়ী সাময়িক বহিষ্কার করা হয়েছে।  চাকরিরত সময়ে আব্দুর রাজ্জাকের ইটভাটা থেকে ঘুষ নেওয়ায় একটি অডিও রেকর্ড প্রকাশ  হয়। এছাড়া একজন ইটভাটা মালিক তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন। এসব অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়। প্রশাসনিক তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments