বাড়িবাংলাদেশেঢাকা বিভাগগ্রাম থেকে গ্রামে পায়ে হেঁটে গণসংযোগে ট্রাক প্রতীকের ইলিয়াছ হোসাইন

গ্রাম থেকে গ্রামে পায়ে হেঁটে গণসংযোগে ট্রাক প্রতীকের ইলিয়াছ হোসাইন

মানিকগঞ্জ জেলা, বিশেষ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) ট্রাক প্রতীকের মনোনীত প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হোসাইন পায়ে হেঁটে গ্রাম থেকে গ্রামে ঘুরে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। সাধারণ মানুষের কষ্ট, সমস্যা ও প্রত্যাশার কথা সরাসরি শোনার লক্ষ্যেই তিনি এ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
গণসংযোগকালে তিনি বিভিন্ন গ্রামের মাঠ, বাজার ও পাড়ায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় কৃষি, ব্যবসা, কর্মসংস্থানসহ নানা বিষয়ে মানুষের অভিযোগ ও প্রস্তাব শোনেন তিনি। স্থানীয়রা জানান, একজন প্রার্থীকে এভাবে সাধারণ মানুষের কাছে এসে কথা বলতে দেখে তারা আশাবাদী।
মোহাম্মদ ইলিয়াছ হোসাইন মানিকগঞ্জ-১ আসন থেকে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি বলেন, মানুষের পাশে থেকেই কাজ করতে চান এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই তাঁর মূল লক্ষ্য।
এদিকে মানিকগঞ্জ-১ আসনে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকলেও কোনো ধরনের প্রতিহিংসা বা সহিংসতার খবর পাওয়া যায়নি। সচেতন মহল মনে করছেন, এ ধরনের পরিবেশ বজায় থাকলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments